Saturday, April 4, 2026

এবার তমলুকে শুভেন্দুর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে চলল বিক্ষোভ। ‘গো ব্যাক স্লোগান’। অভিযোগ, তাঁকে কেন্দ্র করে কটূক্তি করা হয়েছে।

মঙ্গলবার তমলুকের রাজবাড়ি এলাকায় দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর দ্বিতীয় দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় তমলুকের ১৬ নম্বর ওয়ার্ডের শঙ্করআড়া বাসপুল এলাকায় ফের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েকের বাড়িতে সাংগঠনিক বৈঠক ছিল। শুভেন্দু পৌঁছতেই বাইরে রাস্তার ওপর রীতিমতো মাইক বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল সমর্থকরা। হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের ওপর শংকরআড়া এলাকায় বেশ কিছুক্ষণ চলে এই বিক্ষোভ।

আরও পড়ুন-রবীন্দ্র সরোবর নতুনভাবে সাজিয়ে তুলতে চলেছে রাজ্য, গড়ছে বিশেষজ্ঞ কমিটি

রবিবারও পাঁশকুড়ায় এক দলীয় নেতার বাড়ি থেকে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার থেকেই এলাকায় গন্ডগোল চলছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও গন্ডগোলের নেপথ্যে তাদের দলের কেউ জড়িত নয় বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...