Tuesday, June 23, 2026

তৃতীয় টেস্টে ব‍্যাটিং বিপর্যয় ভারতের, দিনের শেষে ৪২ রানে এগিয়ে ইংল‍্যান্ড

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড( India-England) তৃতীয় টেস্টে ব‍্যাটিং বিপর্যয় ভারতের( India)। মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির( virat kohli) দল। একটা গোটা দিনও ব‍্যাট করতে পারলেন না রোহিত শর্মা, কে এল রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলিরা। যা দেখে প্রশ্ন তুলছে ক্রিকেট বিশ্ব।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নামে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে দুরন্ত জয়ের পর, ভারতীয় সমর্থকেরা মনে করেছিল তৃতীয় টেস্টেও সেই পারফরম্যান্সই দেখা যাবে বিরাটদের। কিন্তু কোথায় কি? ক্রিজে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে ভারতীয় দল। ভারতীয় দলের ব‍্যাটিং রান সংখ‍্যা ঠিক এরকম, রোহিত শর্মা ১৯, কে এল রাহুল শূন‍্য, চেতেশ্বর পুজারা ১, অধিনায়ক বিরাট কোহলি ৭, অজিঙ্কে রাহানে ১৮, ঋষভ পন্থ ২। ইংল‍্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জেমস আন্ডারস, ওভারটন। দুটি করে উইকেট নেন রবিনসন, সাম কুরান।

জবাবে ব‍্যাট করতে নেমে দুরন্ত শুরু করে ইংল‍্যান্ডের দুই ওপেনার। ৫২ রান করেন ররি বার্ন। এবং ৬০ রান করেন হাসিব হামিদ। দিনের শেষে ইংল‍্যান্ডের রান সংখ‍্যা ১২০। ৪২ রানে এগিয়ে জো রুটরা।

আরও পড়ুন:কলকাতা লিগে খেলছে না এটিকে মোহনবাগান

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...