Saturday, June 20, 2026

৪৫ দিন আগে ‘পুজো প্রস্তুতি বৈঠক’, বিদ্যুৎ নিয়ে আশ্বস্ত করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস

Date:

Share post:

পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করল বিদ্যুৎ দফতর। তৃতীয়া থেকে দশমী পর্যন্ত কোন দিন কত বিদ্যুতের চাহিদা থাকতে পারে তার আগাম পরিকল্পনা করেছে বিদ্যুৎ দফতর।
করোনা পরিস্থিতি একটু সামলে ওঠায় শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। তাই বিদ্যুৎ এর প্রয়োজনীয়তা নিয়ে বৃহস্পতিবার সিইএসসি-র সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। চাহিদার তুলনায় রাজ্যে পর্যাপ্ত বিদ্যুতের যোগান রয়েছে।পুজোর ৪৫ দিন আগে ‘পুজো প্রস্তুতি বৈঠক’ শেষে আশ্বস্ত করেন তিনি। রাজ্যে বিদ্যুতের উৎপাদন অনেকটাই বেড়েছে। গোটা রাজ্যের চাহিদার প্রায় ৬০ শতাংশ বিদ্যুৎতের যোগান এখন দিতে পারবে রাজ্য বিদ্যুৎ দফতর। উৎসবের দিনগুলিতে বিদ্যুতের চাহিদার তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ অতিরিক্ত বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে বলেই বৈঠকে জানানো হয়।
পুজোয় ষষ্ঠীর দিন বিদ্যুতের চাহিদা সর্বাধিক ৮৯০০ মেগাওয়াট থাকবে বলে মনে করছে বিদ্যুৎ দফতর। উৎসবের দিনগুলিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা যৌথভাবে কলকাতাসহ গোটা রাজ্যে মোবাইল ভ্যান পরিষেবা দেবে। মোবাইল ভ্যানে থাকবেন বিদ্যুৎ দফতরের টেকনিক্যাল কর্মীরা।

আরও পড়ুন – বেলাইন গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
এরই পাশাপাশি বৈঠকে বিশেষ কন্ট্রোল রুম খোলার ব্যবস্থা করা হয়েছে। সেখানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিদ্যুৎ সংক্রান্ত ২৪ ঘন্টা যে কোনও অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এছাড়াও পুজো কমিটিগুলির থেকে বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ এলে দ্রুত এই মোবাইল পরিষেবা পৌঁছে দেওয়া হবে।আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত মেরামতির কাজ শেষ করা হবে। বৃহস্পতিবারের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। পুজোর প্রস্তুতি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ ছিলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা। এছাড়া ছিলেন সিইএসসি, ডিভিসি, এনটিপিসি, কয়লা, মেট্রো রেল, ইসিএল ও রেলের আধিকারিকেরা।

advt 19

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...