Saturday, June 20, 2026

নেতা বলছেন ‘ভিখারি’! কোন্নগরে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা বিজেপি কর্মীর স্ত্রীর 

Date:

Share post:

লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ‘ভিখারি’ মন্তব্যের একদিনের মধ্যেই সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপ করলেন বিজেপি (Bjp) কর্মীর স্ত্রী। কোন্নগর উচ্চ বিদ‍্যালয়ে দুয়ারে সরকারের শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র পূরণ করলেন কোন্নগরের বিজেপি কর্মী সিদ্ধার্থ বসু সর্বাধিকারীর (Sidhartha Basu Sarbadhijari) স্ত্রী শেলি বসু সর্বাধিকারী। মঙ্গলবারই বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব‍্য করেন, “মহিলারা ভিখারির মতো ৫০০ টাকার জন্য দুয়ারে সরকারের লাইনে দাঁড়াচ্ছে”। কিন্তু বৃহস্পতিবার কোন্নগরে দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করেন বিজেপি কর্মীর স্ত্রী।

 

স্থানীয় তৃণমূল (Tmc) নেতৃত্ব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে সকলের জন্যই কাজ করেন। কিন্তু বিজেপির কাজ সব কিছুতে বিরোধিতা করা। এর আগেও রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। অথচ দেখা গিয়েছিল তাঁর পরিবারের লোকেরাই স্বাস্থ্য সাথী কার্ডের জন্য লাইন দিয়েছিলেন। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র জমা দিতে দেখা গেল বিজেপি কর্মীর স্ত্রীকে।

advt 19

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...