Saturday, April 4, 2026

স্বরূপ প্রকাশ তালিবানের, সাংবাদিককে বেধড়ক মারধর

Date:

Share post:

আফগানিস্তানে ক্রমে নিজের স্বরূপ প্রকাশ করছে তালিবান (Taliban)। আফগানিস্তানের ওপর দখল বাড়াচ্ছে তারা। এই পরিস্থিতিতে কাবুল বিমানবন্দরে জঙ্গি হানার আশঙ্কায় চরম সতর্কতা জারি করল আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া। তালিবান আতঙ্কে দেশ ছাড়তে মরিয়া হাজার হাজার আফগান নাগরিক। কাবুল বিমানবন্দরের বাইরে হাজার দশেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন। দূষিত জলের নালায় দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা হাতে নথি নিয়ে অপেক্ষা করছেন তাঁরা।

 

এরই মধ্যে এবার সংবাদকর্মীদের উপর নেমে এল জেহাদিদের খাঁড়া। টোলো নিউজ রিপোর্টার জিয়ার ইয়াদকে বেধড়ক মারধর করল তালিবান। দারিদ্র্য ও বেকারত্ব নিয়ে খবর করায় তালিবান রোষের মুখে পড়েন জিয়ার। এর পরই বেধড়ক মারধর তরুণ সাংবাদিককে। মারধরের চোটে গুরুতর জখম হয়েছেন ওই সাংবাদিক।

আরও পড়ুন – “দেশ বাঁচাবে মমতা”, প্রতিষ্ঠা দিবসের আগে তৃণমূল ছাত্র পরিষদের ভিডিও প্রকাশ
অগস্টের শুরুতে তুফানি ওমারি নামে এক সাংবাদিককে হত্যা করে তালিবান জঙ্গিরা।টোলো নিউজের তরফে বৃহস্পতিবার সকালে টুইট করে জানানো হয়, তাদের চ্যানেলের সাংবাদিক জাইর ইয়াদ খান ও তাঁর ক্যামেরাম্যানকে হাজি ইয়াকুব অঞ্চলে দরিদ্রতা, বেকারত্ব নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন। সেই সময়ই তাদের আটক করে তালিবান। পরিচয় পত্র দেখার পর বেধড়ক মারধর করা হয়।যার ফলে গুরুতর জখম হয়েছেন ওই সাংবাদিক।এইং সাংবাদিক নিগ্রহের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে তালিবান।

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...