Tuesday, June 23, 2026

‘‘আমরা ক্ষমা করব না, এর মূল্য চোকাতে হবে।’’কাবুল বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা বাইডেনের

Date:

Share post:

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের মৃত্যু হয়েছে অন্তত ৭২ জনের। এর মধ্যে রয়েছেন ১৩ জন আমেরিকার সেনা। বিস্ফোরণের খবর পেতেই ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তারপরই বিস্ফোরণে জড়িতদের উদ্দেশে বলেন, ‘‘আমরা ক্ষমা করব না। আমরা তোমাদের খুঁজে বের করব। এবং তোমাদের এর মূল্য চোকাতে হবে।’’ .

আরও পড়ুন:কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে শিশু সহ নিহত ৬০, জখম বহু

হামলাকারীদের সঙ্গে জড়িতদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, “আইএসআইএস-খোরাসান (ISIS-K)-কে যোগ্য জবাব দেওয়ার পরিকল্পনা শুরু করেছে আমেরিকা। আমার কম্যান্ডরদের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সময় মতো আমরা ঠিক উত্তর দেব। যেখানে বুঝব, যখন আমরা বুঝব।”
সেইসঙ্গে তিনি এও জানান, বিস্ফোরণ হলেও আফগানিস্তান থেকে আমেরিকানদের ফিরিয়ে আনার কাজ চলবে। তবে তাঁর সময়সীমা নিয়ে কোনও মন্তব্য করেননি বাইডেন।

advt 19

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...