Tuesday, June 23, 2026

২ সেপ্টেম্বর কৃতী ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রীর সংবর্ধনা

Date:

Share post:

আগামী ২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, অন্যান্য বোর্ডের দশম ও দ্বাদশ এবং জয়েন্টের কৃতীদের এই সংবর্ধনা দেওয়া হবে সেদিন। তবে, করোনা আবহে এবার এই সংবর্ধনা অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। কৃতীরা নিজস্ব মহকুমা শাসকের অফিস থেকে শংসাপত্র এবং রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার গ্রহণ করবেন। সেখানেই অনলাইন অনুষ্ঠানে অংশও নিতে পারবেন তাঁরা।

আরও পড়ুন:প্রকৃতির পাশে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর কলকাতা অষ্টম চক্র

প্রসঙ্গত, করোনার জন্য গতবারও এই পদ্ধতিতে সংবর্ধনা দেওয়া হয়েছিল রাজ্যের তরফে। তবে, এ বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম দশে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে। তাই অন্যান্যবারের মতো প্রথম দশ নাকি এবার রীতি ভেঙে প্রথম তিনজনকে সংবর্ধনা দেওয়া হবে, তা অবশ্য এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

advt 19

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...