Friday, April 3, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-ইংল‍্যান্ড তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ইংল‍্যান্ড। ইংল‍্যান্ডের রান সংখ‍্যা ৮ উইকেট হারিয়ে ৪২৩। ৩৪৫ রানে এগিয়ে জো রুটের দল।

২) বৃহস্পতিবার প্রস্তুতি ম‍্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারাল ভারতীয় দল। টিম ইন্ডিয়ার হয়ে গোল দুটি করেন ফারুক চৌধুরী এবং ঈশান পন্ডিতা।

৩) ‘অপপ্রচার বন্ধ করুন’ নাদিম প্রসঙ্গ মুখ খুললেন নীরজ চোপড়া। এক সাক্ষাৎকারে নীরজ বলেন,” সকলকে অনুরোধ আমার নাম নিয়ে নিজেদের কার্যসিদ্ধি করবেন না।

৪) সোশ্যাল মিডিয়ায় ফিরল এসসি ইস্টবেঙ্গল। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে ধন‍্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রত্যাবর্তন এসসি ইস্টবেঙ্গলের।

৫) ভারত-ইংল‍্যান্ড তৃতীয় টেস্টে শুরুটা ভালো না হলেও, বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষে পৌঁছাল ভারতীয় দল। লর্ডসে দুরন্ত জয়ের সুবাদে শীর্ষ স্থানে পৌঁছাল বিরাট কোহলির দল।

৬) প‍্যাট কামিন্সের বদলি হিসাবে পেসার টিম সাউদিকে সই করাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার সরকারি ভাবে জানাল শাহরুখ খানের দল।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...