Friday, April 3, 2026

খানিকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কেরল

Date:

Share post:

গতকালের তুলনায় খানিকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। পাশাপাশি দৈনিক মৃত্যুও শুক্রবার অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জনের।

আরও পড়ুন: প্রবল বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে, বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন। বৃহস্পতিবার তা ছিল ৪৬ হাজার ১৬৪। গোটা অতিমারী পর্বে এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮। সংক্রমণ কমলেও সক্রিয় রোগীর সংখ্যা কমেনি।  গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১১ হাজার ১৭৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হল ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯।

এখনও পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে কোনওভাবেই সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি সংক্রমণ রয়েছে এই রাজ্য। ওনামের জন্যই কেরলে লাফিয়ে বেড়েছে সংক্রমণ বলে মত চিকিৎসকদের। আগামী এক মাসে সেখানে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।  গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরলে আক্রান্ত ৩০ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৫ হাজারের ঘরেই রয়েছে। এরপর যথাক্রমে রয়েছে তামিলনাড়ু (১,৫৫৯), অন্ধ্রপ্রদেশ (১,৫৩৯), কর্নাটক (১,২১৩), মিজোরাম (৯০৫), ওড়িশা (৮৪৯), পশ্চিমবঙ্গ (৭১৭) এবং অসম (৫৬২)।

advt 19

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...