Wednesday, June 24, 2026

প্রবল বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে, বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও

Date:

Share post:

সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘাচ্ছন্ন। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের দায় নিল IS, মৃত বেড়ে ৭২

আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আপাতত মৌসুমী অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে বিস্তৃত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে।পাশাপাশি রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবেই উত্তরবঙ্গে অব্যাহত ভারী বৃষ্টি। তবে শুক্রবার থেকে এই মৌসুমী অক্ষরেখা ক্রমশ দক্ষিণের দিকে সরবে। উত্তরবঙ্গে আজ দিনভর আকাশ মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।গোটা উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে দক্ষিণবঙ্গেও আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।

আজ কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। পাশাপাশি আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৫  ডিগ্রির আশেপাশে।

advt 19

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...