Saturday, April 4, 2026

রাজ্যে আরও দুটি অত্যাধুনিক টাউনশিপ তৈরি করার পথে হিডকো

Date:

Share post:

নিউটাউনের (New Town) মতোই গ্রিন সিটি (Green City) ও খেল সিটি (Khel City) তৈরির পথে আরও একধাপ এগিয়ে গেলো রাজ্য সরকার। রাজ্য এবার আরও দুটি নতুন টাউনশিপ তৈরি হতে চলেছে। নদিয়ার কল্যানী (Kalyani) এবং হুগলির ডানকুনিতে (Dankunio) গড়ে তোলা হবে অত্যাধুনিক এই টাউনশিপ। ইতিমধ্যে হিডকোর (HIDCO) চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এই মর্মে টাউনশিপ প্ল্যানারদের সঙ্গে একপ্রস্ত বৈঠকও করে ফেলেছেন। আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এই দুটি নতুন টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি, হাওড়া ডুমুরজলার খেল নগরীতে তৈরি হতে চলেছে আরও একটি অত্যাধুনিক ও উন্নতমানের ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ মেনেই এই ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করতে দরপত্র ডাকের বিজ্ঞপ্তি জারি করেছে হিডকো। যেখানে ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করার কথা জানিয়েছেন হিডকো কর্তৃপক্ষ। ৯০ মিটার লম্বা ও ৫০ মিটার চওড়া এই ফুটবল মাঠ তৈরি করার জন্য ১৮০ দিন ধার্য করা হয়েছে বলে হিডকো সূত্রের খবর।

 

উল্লেখ্য, হিডকোর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরই ফিরহাদ হাকিম কলকাতার আশেপাশেই এই নতুন গ্রিন সিটি ও খেল সিটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এবার হিডকোর উদ্যোগেই এই দুই ধরনের নতুন শহর তৈরির পরিকল্পনা রয়েছে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...