Saturday, June 27, 2026

আফগানিস্তান থেকে লক্ষাধিক মানুষকে উদ্ধার করেছে আমেরিকা, দাবি হোয়াইট হাউসের

Date:

Share post:

তালিবান দখলে যাওয়া আফগানিস্তান থেকে লক্ষাধিক মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে আমেরিকা। সেই তালিকায় মার্কিন নাগরিক ছাড়াও অনেক আফগান রয়েছেন। অন্য রাষ্ট্রের নাগরিকেরাও রয়েছেন। এমনই দাবি করল হোয়াইট হাউস।
শুক্রবার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সেই তথ্য জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসনের সদর দফতর হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, গত ১৪ অগস্ট থেকে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৫ হাজার জনকে উদ্ধার করা হয়েছে। যাদের কাবুল থেকে অন্যত্র নিরাপদ স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও  পড়ুন-  ত্রিপুরা: ছাত্রী নিগৃহে বিচার চেয়ে থানার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল কুণাল-শান্তনু
গত ১৫ অগস্ট কাবুলের দখল নেয় তালিবান। সেই সঙ্গে প্রায় সমগ্র আফগানিস্তানের দখল চলে যায় ওই জঙ্গিগোষ্ঠীর হাতে। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে মার্কিন বিমান বাহিনী। ভারত বা অন্য দেশের বিমান বাহিনীও উদ্ধার কাজ জারি রেখেছে।

হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুসারে, গত জুলাই মাসের শেষের দিক থেকে পরবর্তী এক মাস সময়ে ১ লক্ষ ১০ হাজার ৬০০ জনকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও চলতি সপ্তাহের বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর চত্বর। সেই সময়েও জারি ছিল মার্কিন বিমানবাহিনীর উদ্ধার কাজ। গত ২৪ ঘণ্টা সময়ে প্রায় ১২ হাজার ৫০০ জনকে কাবুল থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি হোয়াইট হাউসের। মার্কিন সেনার ৩৫টি বিমানে প্রায় সাড়ে আট হাজার জনকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

advt 19

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...