Thursday, June 25, 2026

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! অধ্যাপকের বিরুদ্ধে FIR

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক অধ্যাপক। এই ঘটনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এক প্রফেসরের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করেছেন তাঁর সতীর্থ আর এক অধ্যাপক।

তাঁর অভিযোগ, একাধিক ফেসবুক পোস্ট এবং কমেন্টে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগকারীদের একজনের বক্তব্য, “আমার চেনা একজন অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি খুবই বিতর্কিত পোস্ট করেছেন। সেখানে আমাদের মুখ্যমন্ত্রীকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেছেন ওই ব্যক্তি।” জানা গিয়েছে, জুলজি বিভাগের অধ্যাপক অভিযুক্ত ওই ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়েরই একটি কলেজে পড়ান। অভিযোগকারী তমাল দত্ত ও দেবর্ষি রায়ের বক্তব্য, এই প্রথমবার নয়। ওয়েবকুটার সদস্য ওই অধ্যাপক একাধিকবার এই ধরনের বিতর্কিত কথাবার্তা বলেন। ভোটের আগে এরকম একটি মন্তব্য হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই অধ্যাপক করেছিলেন বলে অভিযোগ।

আরও পড়ুন- আফগানিস্তান থেকে লক্ষাধিক মানুষকে উদ্ধার করেছে আমেরিকা, দাবি হোয়াইট হাউসের advt 19

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...