Sunday, April 12, 2026

ত্রিপুরা: ছাত্রী নিগৃহে বিচার চেয়ে থানার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল কুণাল-শান্তনু

Date:

Share post:

রাত পোহালেই ২৮ অগাস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাধের ও প্রিয় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। বলা যায়, জন্মদিন। তার আগেই ত্রিপুরায় (Tripura) ফের আক্রান্ত তৃণমূল (TMC)। ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের উপর বর্বরোচিত হামলা। অভিযোগ, আগরতলায় (Agartala) মহারাজা বীর বিক্রম কলেজে (MBB Collage) তৃণমূল সমর্থক ছাত্র-ছাত্রীদের উপর RSS তথা বিজেপির (BJP) ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) এই আক্রমণ চালিয়েছে। দীর্ঘক্ষণ “নিখোঁজ” ছিলেন এক ছাত্রী। তৃতীয় বর্ষের ওই ছাত্রীর নাম সোলঙ্কি সেনগুপ্ত। শুধু শারীরিক নিগ্রহ নয়, তাঁকে অপহরণের চেষ্টা RSS তথা বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন ABVP-এর দিকে।

তৃণমূলেরকয়েক ঘন্টার বিক্ষোভের পর অবশ্য ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদের ”নিখোঁজ” ছাত্রী সোলাঙ্কি সেনগুপ্ত প্রকাশ্যে এসেছেন। তাঁর অভিযোগ, কলেজের কমন রুমে এবিভিপির (ABVP) সদস্যরা জোর করে আটকে রেখেছিল। এবং সকলেই ছিল ছাত্র অর্থাৎ পুরুষ। ঘণ্টা দুয়েক পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই সময়কালের মধ্যে সোলঙ্কির না-সহ তাঁর পরিবার খুব চিন্তিত ছিলেন।

উল্লেখ্য, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজ, শুক্রবার সেখানে তার প্রস্তুতি চলছিল। সেসময় আক্রান্ত হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য হিমাদ্রি শেখর বণিক, সোলাঙ্কি সেনগুপ্ত, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও প্রতাপ সিং।

সোলাঙ্কির পরিবারের অভিযোগ, মেয়ে একাই কলেজের ছিল। তার সঙ্গে তৃণমূলের কোনও সদস্য ছিল না। তারপরও সোলাঙ্কির উপর। আক্রমণ করা হয়। তার মোবাইল ভেঙে দেওয়া হয়। এমনকি দীর্ঘক্ষন সোলাঙ্কি কোথায় ছিলেন তার খোঁজও পাওয়া যাচ্ছিল না। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। এসডিপিও রমেশ যাদব খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এখনও কলেজের সামনে যথেষ্ট উত্তেজনা রয়েছে।

এদিকে, এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক কুনাল ঘোষ। দলের নির্দেশে জরুরি পরিস্থিতিতে আজ, শুক্রবার আগরতলা পৌঁছেছেন কুণাল। তাঁর সঙ্গে গিয়েছেন রাজ্যসভার সংসদ শান্তনু সেন।

আরও পড়ুন- কলকাতা পুলিশ হাসপাতালের দায়িত্ব নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর

আগরতলা বিমানবন্দরে নেমে হোটেলে বিশ্রাম নয়, তাঁরা সরাসরি চলে যান আগরতলা পূর্ব মহিলা পুলিশ থানায়। অভিযুক্তদের বিরুদ্ধে কুণাল ও শান্তনু FIR দায়ের করতে বলেন। তাঁদের সঙ্গে ছিল ছাত্রী সোলঙ্কি সেনগুপ্ত ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। পুলিশের উদাসীনতার বিরুদ্ধে বেশ কিছুক্ষণ তাঁরা থানার বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ ও স্লোগান দেন।

advt 19

 

Related articles

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দ্র কুমার বসু

'বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়'', ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে...

মধ্যরাত থেকে অপারেশন! বিজেপি-কমিশনের পদক্ষেপ নিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া রাজ্যের পুলিশ থেকে প্রশাসনে আমূল বদল করেছে। নিজেদের সুবিধা মতো আধিকারিক বদল...

কাজ হারানো শিল্পী – কলাকুশলীদের অন্য প্রজেক্টে যুক্ত করার চেষ্টা হচ্ছে : প্রসেনজিৎ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে টলিপাড়া। ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে...