Friday, April 3, 2026

তৃতীয় টেস্ট নিয়ে কী বললেন শামি?

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড ( India-England)তৃতীয় টেস্টে ব‍্যাকফুটে ভারত( India)। জো রুটে( Joe root) দুরন্ত ব‍্যাটিং দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৪২৩ রানে ইংল‍্যান্ড। ৩৪৫ রানে এগিয়ে ইংরেজরা। এমন অবস্থায় তৃতীয় টেস্ট জয়ের আশা যে একেবারে ক্ষীণ, তা বলাই যাই। তবে শুধু তৃতীয় টেস্ট নয়, ভারতের লক্ষ‍্য সিরিজ জয়। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মহম্মদ শামি( Mohammad Shami)।

ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট নেওয়া শামি বলেন,” ম‍্যাচের এই রেজাল্ট মানসিক ভাবে কোনও প্রভাব ফেলবে না। অনেক সময় আমরা দু’দিন বা তিন দিনে ম্যাচ জিতেছি। তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছি প্রথম ইনিংসে, তারপর সারাদিন ধরে বল করতে হয়েছে। এরকম হয় অনেক সময়। তার জন্য ভেঙে পড়ার দরকার নেই। এখনও দুটো টেস্ট আছে আমাদের হাতে। সিরিজে আমরা ১-০ ব্যবধানে এগিয়ে আছি। নেতিবাচক চিন্তার কোনও প্রয়োজন নেই। নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের লক্ষ‍্য শুধু তৃতীয় টেস্ট জয় নয়, সিরিজ জয়ই লক্ষ‍্য আমাদের।”

আরও পড়ুন:জুভেন্তাস ছাড়ছেন রোনাল্ডো, পরবর্তী গন্তব্য ম‍্যানসিটি! জল্পনা তুঙ্গে

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...