Saturday, April 4, 2026

ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিলান্যাসে পানাগড় সফরে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

রাজ্যের শিল্পায়নের নতুন গন্তব্য পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একটি বেসরকারি পলিফ্লিম ফ্যাক্টরির শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে আগামী সপ্তাহে সেখানে যাচ্ছেন তিনি। নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, ২ নম্বর জাতীয় সড়কের পাশে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ওই সংস্থা। ১ সেপ্টেম্বর যার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছে অনুষ্ঠানের উদ্যোক্তা ও জেলা প্রশাসন। প্রাথমিকভাবে একটি বেসরকারি কারখানার জমিতেই হেলিপ্যাড তৈরির ভাবনা রয়েছে। জানা গিয়েছে, এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমি বাম আমলে অধিগৃহীত হলেও বর্গাদারদের পাট্টা দেওয়া থেকে শুরু করে শিল্পতালুকের পরিকাঠামো উন্নয়ন, সবই তৃণমূল সরকারের আমলে হয়েছে। উন্নত পরিকাঠামো পেয়ে ব্যবসায়ীরাও এই এলাকায় বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে এখনও পর্যন্ত ১০টি নতুন শিল্পক্ষেত্র গড়ে উঠছে। তারমধ্যে অন্যতম হল পলিফিল্ম ইন্ডাস্ট্রি। প্রাথমিকভাবে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করে একটি বেসরকারি সংস্থা এই কারখানা গড়ে তুলছে। সেটিরই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! অধ্যাপকের বিরুদ্ধে FIR

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...