Friday, April 3, 2026

গ্রেফতার কুখ্যাত মোটা রাজা, আর্থিক পুরস্কার পেলেন পুলিশ কর্মীরা

Date:

Share post:

মেদিনীপুর শহরে ভয়ঙ্কর গুলির লড়াই। এই ঘটনায় অভিযোগের আঙুল কমপক্ষে ২২টি মামলার কুখ্যাত আসামি সুমন সিং ওরফে মোটা রাজা’র দিকে। এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেওয়ার সময় রীতিমতো ধাওয়া করে রাজাকে ডেবরা ও মেদিনীপুরের মধ্যবর্তী একটি জায়গা থেকে ধরে ফেলে পুলিশ। যদিও তার সঙ্গে থাকা ৩ জনের নাগাল পায়নি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মোটা রাজার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটা ৯ এমএম পিস্তল, ৩ টি তাজা কার্তুজ-সহ বিপুল পরিমাণ মাদক। এমন সাফল্যের পর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, মূল অভিযুক্তকে গ্রেফতার করায় নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হচ্ছে পুলিশ কর্মীদের।

আরও পড়ুন- বছরে ১০টি ভারতীয় সিনেমা আমদানি করার অনুমতি চায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি

advt 19

 

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...