Thursday, March 12, 2026

প্রকাশিত হল গাইডলাইন, সপ্তাহে ৪ দিন ‘দুয়ারে রেশন’ রাজ্যের গ্রাহকদের

Date:

Share post:

আর কয়েক দিনের অপেক্ষা। তার পর প্রতি সপ্তাহের ৪ দিন দুয়ারে রেশন পাবেন এরাজ্যের উপভোক্তারা। দুয়ারে রেশন প্রকল্পের অধীনে মঙ্গল থেকে শুক্রবার গ্রাহকদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের খাদ্য দফতর। রেশন ডিলাররা গাড়ি করে খাদ্য সামগ্রী লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। তবে কোনও কারণে যারা বাড়ির সামনে থেকে রেশন সংগ্রহ করতে পারবেন না তাদের জন্য বিকল্প ব্যবস্থাও থাকছে।

আরও পড়ুন: ভোট-পরবর্তী হিংসা মামলা : তুফানগঞ্জের চিলাখানায়, সোনারপুরের খেয়াদায় সিবিআই

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের রূপায়ণ শুরু হচ্ছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরে তার গাইডলাইন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দফতর।গাইডলাইনে জানানো হয়েছে,

১) দুয়ারে রেশন প্রকল্পটি চালানোর জন্য গ্রাহকরা যে সব এলাকায় বসবাস করেন সেগুলিকে নিয়ে ডিলারদের মোট ১৬ টি ‘ক্লাস্টার’ তৈরি করতে হবে।

২) মাসে নির্দিষ্ট দিনে ওই ক্লাস্টার এলাকায় গিয়ে গ্রাহকদের খাদ্য সরবরাহ করতে বলা হয়েছে।

৩) প্রতি মাসে সপ্তাহের কোন দিনে কোন ক্লাস্টারে খাদ্য দেওয়া হবে সেটা নির্দিষ্ট রাখতে হবে।

৪) ক্লাস্টার এমনভাবে তৈরি করতে হবে যাতে ওই এলাকায় এক দিনের মধ্যে সব গ্রাহকের কাছে গিয়ে খাদ্য সরবরাহ করা যায়।

আরও পড়ুন: রাজনাথের হুঙ্কার, প্রয়োজনে অন্য দেশের সীমানায় ঢুকে জঙ্গি খতম করবে নয়াদিল্লি

৫) বাড়ির সামনে থেকে যারা খাদ্য সংগ্রহ করতে পারবেন না, তাঁরা শনিবার দুই অর্ধে ও রবিবার সকালে প্রথমার্ধে রেশন দোকান থেকেই খাদ্য সংগ্রহ করতে পারবেন।

৫) চালু হওয়ার দুই মাসের মধ্যে রাজ্যের সব রেশন ডিলারকে এর আওতায় আনা হবে বলেও গাইডলাইনে জানানো হয়েছে।

advt 19

 

spot_img

Related articles

মার্কিন তেলের ট্যাঙ্কারে আত্মঘাতী বোট হামলায় মৃত ভারতীয়

ইরান-আমেরিকা (Iran-America War) যুদ্ধের জেরে নয়া উত্তেজনা। ইরানের সুইসাইড বোট হামলায় এবার মৃত্যু হল এক ভারতীয় নাবিকের। ইরাকের...

চাপ বাড়ছে আমেরিকার, সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত ইরানের!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ গিয়ে পড়েছে গোটা বিশ্বে। আমেরিকা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও হরমুজ (Strait of Hormuz) দখল...

বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

রাজ্য সরকারের উদ্যোগে যখন বাংলায় শিক্ষক নিয়োগ হচ্ছে। তখন একাংশের উস্কানিতে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার (Thursday) বিকাশ ভবনের (Bikash...

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে...