Thursday, June 25, 2026

অপহৃতাকে খুঁজতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হোক: হাইকোর্ট

Date:

Share post:

বারাসতের এক অপহৃত মেয়েকে খুঁজে বের করতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হোক।এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশে বলা হয়েছে, সিআইডি এবং সিবিআই একসঙ্গে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে খুঁজে বের করুক ওই তরুণীকে৷

প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ জুলাই হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন ওই মেধাবী ছাত্রী। ভূগোল নিয়ে স্নাতকোত্তরের পড়াশোনা করছিলেন। মেয়ে নিখোঁজের পর বারাসত থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। অভিযোগ, পাড়ার তন্ময় বিশ্বাস, ওরফে রাজদীপ নামে এক যুবক এই যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন। মেয়েকে বাড়ি ফেরাতে হাইকোর্টের দ্বারস্থ হয় তরুণীর পরিবার। এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, প্রথমে বারাসত থানার পুলিশ সিআইডি-র কাছে আবেদন করবে। তারপর সিআইডি আবেদন করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে। ওই আবেদনের ভিত্তিতেই ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করবে সিবিআই। ইন্টারপোলের সাহায্য নিয়েই খোঁজ করে দেখা হোক, বাংলাদেশেই রয়েছেন কি না ওই তরুণী। যৌথ উদ্যোগে কী ভাবে ভারতে ফিরিয়ে আনা হবে তাঁকে, তারই রূপরেখা বাতলে দেন বিচারপতি মান্থা। সেই সঙ্গে এ-ও জানিয়ে দেন, তরুণীকে উদ্ধারের কাজে কোনও রকম সময় অপচয় করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর৷

advt 19

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...