Thursday, June 25, 2026

BJP নেতা শ্যামাপ্রসাদ ঘনিষ্ঠের লকারে কোটি টাকার সোনা! চক্ষু চড়কগাছ তদন্তকারীদের

Date:

Share post:

তদন্ত যত এগোচ্ছে, ততই জালে জড়িয়ে পড়ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অধুনা বিজেপি (BJP) নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyamaprasafd Mukherjee)। বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর পুরসভার (Bishnupur Municipality) টেন্ডার দুর্নীতি কাণ্ডের (Tender Corruption Case) তদন্তে চাঞ্চল্যকর মোড়। এবার শ্যামাপ্রসাদের ঘনিষ্ঠ সহযোগীর ব্যাঙ্কের লকার থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অলঙ্কার (Ornaments)। আনুমানিক মূল্য পুলিশ না জানলেও, কয়েকশো গ্রাম সোনা মজুত ছিল ওই লকারে।

প্রায় ১০ কোটি টাকার টেন্ডার দুর্নীতিকান্ডে শ্যামাপ্রসাদের পর গ্রেফতার করা হয় তাঁর সহযোগী রামশঙ্কর মোহান্তিকে। তাকে জেরা করে বিষ্ণুপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাম পায় পুলিশ। রামশঙ্কর মোহান্তির নামে নেওয়া ওই ব্যাঙ্কের লকারে বিপুল পরিমাণ অলঙ্কারের খোঁজ পায় তদন্তকারীরা। রামশঙ্কর জেরার মুখে স্বীকার করেছে এই অলঙ্কারগুলি আসলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তিনি বেনামে ওইসব অলঙ্কার জমা রেখেছিলেন রামশঙ্করের নামে ভাড়া নেওয়া
ব্যাঙ্কের লকারে।

আরও পড়ুন:অপহৃতাকে খুঁজতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হোক: হাইকোর্ট

অন্যদিকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক আকাউন্টগুলির লেনদেন খতিয়ে দেখতে গিয়ে রীতিমত চক্ষু চড়কগাছ তদন্তকারী আধিকারিকদের। এছাড়া শ্যামাপ্রসাদের ছেলে ও মেয়ের নামে থাকা একাধিক ব্যাঙ্ক আকাউন্টে কোটি কোটি টাকা জমা রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ। সেই টাকার উৎসব কী তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

advt 19

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...