Saturday, March 28, 2026

যোগীরাজ্যে জ্বরের প্রকোপ, ফিরোজাবাদে মাত্র ১০ দিনে ৩২ শিশুসহ ৩৯ জনের মৃত্যু

Date:

Share post:

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) ফিরোজাবাদ জেলায় ডেঙ্গু সংক্রমনের ছেড়ে মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বিগত ১০ দিনে এই অঞ্চলে শুধুমাত্র এই অঞ্চলে ৩২ শিশুসহ ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি যে বেশ উদ্বেগজনক তা স্বীকার করে নিয়েছে প্রশাসন। অবস্থা খতিয়ে দেখতে সোমবার ফিরোজাবাদের হাসপাতালে পরিদর্শনে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। এরপর সেখান থেকে জন্মাষ্টমী উপলক্ষে মথুরার উদ্দেশে রওনা দেন তিনি।

সোমবার হেলিকপ্টারে করে লখনৌ থেকে ফিরোজাবাদ আসেন যোগী আদিত্যনাথ। সেখানে মেডিকেল কলেজের পরিদর্শন করেন তিনি। এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আদিত্যনাথ বলেন, ভাইরাল ফিভারের জন্য ৩২ শিশুর মৃত্যু হয়েছে বাকি ৭জন প্রাপ্তবয়স্ক। আমি হাসপাতালে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং মৃত্যুর পরিজনের সঙ্গে সাক্ষাৎ করেছি। গোটা ঘটনার পুনঃ তদন্ত করা হচ্ছে মৃত্যু ডেঙ্গুর যেটা হয়েছে নাকি অন্য কোনো কারণে। কোনরকম গাফিলতি নজরে এলে অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন:ত্রিপুরার মসনদে এবার তৃণমূল, মহারাজা প্রদ্যোতের সোশ্যাল সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত

যদিও মৃত্যুর কারণে জ্বর হলেও চিকিৎসা ব্যবস্থায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিজনেরা। অবশ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে গাফিলতি প্রকাশ্যে আসলে কড়া পদক্ষেপের।

advt 19

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...