Friday, June 19, 2026

জন্মাষ্টমীতে বেলুড়মঠে কাঠামো পুজো , শুরু হয়ে গেল দেবী দুর্গার আবাহন

Date:

Share post:

চিরাচরিত রীতি মেনে জাঁকজমক করে জন্মাষ্টমীর (janmasthami) দিন কাঠামো পূজা হলো বেলুড়মঠে (Belurmath) । আর এই কাঠামো পূজার মাধ্যমেই শুরু হয়ে গেল দেবী দুর্গার আবাহন(Durgapuja)। স্বামী বিবেকানন্দ (Swamy Vivekananda) ১৯০১ সালে বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন। বেলুড় মঠের দুর্গা আরাধনা এবার ১২১ বছরে পা দিতে চলেছে। এদিন মূল মন্দিরে চণ্ডীপাঠ, মন্ত্রোচ্চারণ ও বিশেষ পূজার্চনার মাধ্যমে কাঠামো পুজো করা হয়। বেলুড়মঠে প্রথম দিকে কুমোরটুলি থেকে প্রতিবছর প্রতিমা নিয়ে এসে পুজো করা হতপরে রীতি বদল হয় পুরনো কাঠামো মঠে রেখে দেওয়া হয় পরের বছর সেই কাঠামোতেই ফের পুজো করে নতুন করে প্রতিমা গড়া হয়

 

এদিকে আগামী ১ সেপ্টেম্বর থেকে বেলুড় মঠ দর্শনের সময়সূচিতে কিছু পরিবর্তন করা হল। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত ১৮ অগাস্ট ভক্তদের জন্য খুলে দেওয়া হয় বেলুড় মঠের দরজা। তখন বেলুড় মঠ খোলার সময়, ছিল সকাল ৮ টা থেকে ১১ টা। আবার বিকেলে চারটে থেকে পৌনে ছ’টা। কিন্তু আগামী ১ সেপ্টেম্বর থেকে সেই সময়ে বদল আসছে। মন্দির খোলা থাকবে সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত। আবার বিকেলে ৪ থেকে ৫.৩০টা পর্যন্ত খোলা রাখা হবে ।

advt 19

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...