Wednesday, April 8, 2026

“উপনির্বাচন হবে জগদ্ধাত্রী পুজোর পর”, টুইট তথাগতর, ‘ষড়যন্ত্র’ দেখছে তৃণমূল

Date:

Share post:

তথ্য পেশ করে নির্বাচন কমিশনে(election commission) কাছে উপনির্বাচনের দাবিতে তৃণমূল(TMC) সরব হলেও, শুরু থেকেই উপনির্বাচনে বিরুদ্ধে সুর চড়িয়ে আসছে রাজ্যের গেরুয়া শিবির। এবার সেই সুরে গলা মিলিয়ে উপনির্বাচন কবে হতে পারে তার ইঙ্গিত দিয়ে টুইট করলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়(Tathagata Roy)। টুইটে জানিয়ে দিলেন উপনির্বাচন হবে তবে এখন নয় জগদ্ধাত্রী পুজোর পর। তাঁর এই টুইটে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে।

রাজ্যের শাসক দল কমিশনের কাছে বারবার উপ নির্বাচনের জন্য তদ্বির করলেও। করোনা পরিস্থিতিতে ৮ দফা সমস্যা তুলে ধরে উপ নির্বাচনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। যদিও শাসকদল কমিশনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ফলে উপনির্বাচনের এটাই উপযুক্ত সময়। তবে বিজেপি মরিয়া রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি করতে। দিনকয়েক আগেই তথাগত রায়ে ফেসবুকে লিখেছিলেন, “রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়ে ৭১৭, কলকাতায় বেড়ে ১২০-র কাছাকাছি–এখন উপনির্বাচন? এরপরে সেপ্টেম্বরে তো বন্যা হবেই ! অক্টোবরে পুজো ! নভেম্বরের ৪ তারিখে কালীপুজো, ৬ তারিখে ভাইফোঁটা, ১০ই ছট, ১৩ই জগদ্ধাত্রী পুজো। এসব পার করে উপনির্বাচন, পুরনির্বাচন, সব হোক।” এবার টুইটারে তিনি লিখলেন, “১৫ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় লোকাল ট্রেন চলবে না। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত উপনির্বাচনও হবে না।”

আরও পড়ুন:সাতসকালেই রকেট হামলা, কালো ধোঁয়ায় ঢাকল কাবুলের আকাশ

তবে উপনির্বাচন আটকানোর পেছনে পুরোপুরি বিজেপির প্রতিহিংসামূলক ষড়যন্ত্র দেখছে তৃণমূল। তৃণমূলের তরফে আগেই তথ্য পেশ করা হয়েছিল যেসব বিধানসভা কেন্দ্র গুলিতে উপ নির্বাচন হওয়ার কথা সেখানকার করোনা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। বিজেপি আসলে নির্বাচনে হেরে গিয়ে প্রতিহিংসামূলক আচরণ করছে। যার ফলে এই সকল ষড়যন্ত্র।

advt 19

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...