Saturday, April 11, 2026

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আবাস যোজনা, ঘর পেলেন গরিবরা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন বাংলা আবাস যোজনা। রাজ্য সরকারের নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে শিলিগুড়ি পুরসভার ১ হাজার ৮২৪ জন আবেদনকারীর জন্য ৬০ কোটি ৭৩ লক্ষ ৯২ হাজার টাকা অনুমোদন করেছে। ২০১৮-১৯ সালে শিলিগুড়ি পুরসভায় এই প্রকল্পে ২ হাজার ৭৩০টি আবেদনপত্র জমা পড়ে। ওই আবেদনপত্র যাচাই করে শিলিগুড়ি পুরসভার ১ হাজার ৮২৪ জনকে বাংলা আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য চিহ্নিত করা হয়।

আরও পড়ুন-চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে! নিশীথের নির্দেশে বোমা তৈরি করে হত হামলা

২০২০ সালে পাকা ঘর তৈরির জন্য এই ১ হাজার ৮২৪ জনের মধ্যে প্রথম ধাপে ৮ কোটি ৯৪ লক্ষ ১৬ হাজার টাকা বণ্টন করা হয়েছে। আবাস যোজনার অ্যাকাউন্টে আরও ৬ কোটি ৯৮ লক্ষ টাকা এসেছে। যা শীঘ্রই প্রাপকদের মধ্যে বণ্টন করা হবে। জানালেন শিলিগুড়ি পুরসভার হাউসিং ফর অল-এর দায়িত্বে থাকা সহকারী ইঞ্জিনিয়ার সন্দীপ রায়। তিনি বলেন, পুরসভার পক্ষ থেকে ১ হাজার ৮২৪ জনকে পাকা ঘর তৈরি করে দেওয়ার জন্য রাজ্য সরকারের নগর উন্নয়ন দফতরের তরফে ৩ লক্ষ ৩৩ হাজার করে মোট ৬০ কোটি ৭৩ লক্ষ ৯২ হাজার টাকা অনুমোদিত করা হয়েছে। জানুয়ারি ২০২০ থেকে জুলাই ২০২১ পর্যন্ত ১৫ কোটি ৯২ লক্ষ ৩৮ হাজার টাকা পুরসভাকে দেওয়া হয়েছে। আরও ৪৪ কোটি ৮১ লক্ষ ৫৪ হাজার টাকা নগর উন্নয়ন দফতর থেকে পাওয়া যাবে। সন্দীপ রায় বলেন, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে দ্রুততার সঙ্গে কাজ চলছে। যদিও সার্ভে, নথি সংগ্রহ ও যাচাই সময়সাপেক্ষ ব্যাপার।

আরও পড়ুন-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরেও পাশ ১০০ শতাংশ পরীক্ষার্থী

এদিকে বাংলার আবাস যোজনায় পাকা ঘর পেয়ে মুখ্যমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা শিবানী চক্রবর্তী। তিনি জানান, স্বামী পেশায় পুরোহিত। সামান্য আয়ে তিন ছেলেমেয়ের পড়াশোনা, মেয়েদের বিয়ে ইত্যদিতে সর্বস্বান্ত হয়ে বসেছিলাম। এদিকে বর্ষায় ঘরের টিনের চাল ফুটো হয়ে জল পড়লেও ঘর বানানোর কোনও উপায় ছিল না। এবার মুখ্যমন্ত্রী আবাস যোজনায় পাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। ছাদ তৈরি হলে এই নরকযন্ত্রণা থেকে মুক্ত হব।

advt 19

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...