Wednesday, April 8, 2026

সিংহরাজকে অভিনন্দন কোবিন্দ, মোদি, মমতার

Date:

Share post:

টোকিও প‍্যারালিম্পিক্সে (tokyo paralympics) একের পর এক সাফল্য ভারতের। মঙ্গলবার পুরুষদের ১০ মিটার পিস্তল শ্যুটিংয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন সিংহরাজ(Singharaj)। এই পদক জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভেসে যান তিনি। সিংহরাজকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( president of india ram nath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi), মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়(mamata banerjee)।

এদিন সিংহরাজকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন,” অনেক অভিনন্দন সিংহরাজকে। টোকিও প‍্যারালিম্পিক্সে শ‍্যুটিং ব্রোঞ্জ পদক জয় করেছেন তিনি। ওনার জন‍্য দেশ গর্ববোধ করছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,” যেরকম প‍ারফরম‍্যান্স আশা করা হয়েছিল, ঠিক সেই পারফরম্যান্সই সিংহরাজ করেছেন। এক অসাধারণ সাফল্য পেয়েছেন সিংহরাজ। অনেক অভিনন্দন ওনাকে, এই অসাধারণ কৃতিত্ত্বের জন‍্য।”

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন,” সিংহরাজকে অনেক অভিনন্দন। টোকিও প‍্যারালিম্পিক্সে এই অসাধারণ সাফল্যের জন‍্য।”

আরও পড়ুন:টোকিও প‍্যারালিম্পিক্সে আবারও পদক জয় ভারতের, ব্রোঞ্জ পদক জয় সিংহরাজের

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...