Wednesday, April 8, 2026

দুপুর পর্যন্ত অপেক্ষা, কেন্দ্র নাম না পাঠালে অস্থায়ী ডিজি নিয়োগের পথে হাঁটবে নবান্ন

Date:

Share post:

আজ, মঙ্গলবার অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি (DG of West Bengal Police) বীরেন্দ্র (Virendra) । কিন্তু, বীরেন্দ্রর জায়গায় রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে কে আসছেন, তা এখনও পর্যন্ত জানা নেই খোদ নবান্নের। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ম মেনে মাস দুয়েক আগেই নতুন ডিজির জন্য ২১ সিনিয়র IPS অফিসারের তালিকা দিল্লির (Delhi) স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Affiars) দফতরে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন:আজ ত্রিপুরা মন্ত্রিসভার রদবদল, বিপ্লবেই আস্থা কেন্দ্রীয় নেতৃত্বের, ক্ষোভে ফুঁসছেন সুদীপ

৩০ বছর কাজের অভিজ্ঞতা আছে এমন দক্ষ IPS অফিসারদের নামই পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। সেখান থেকে বেছে রাজ্যকে ৩ অফিসারের নাম পাঠানোর কথা কেন্দ্রের ইউপিএসসি (UPSC) কমিটির। আর ওই তিন অফিসারের মধ্যে থেকে রাজ্য সরকার একজনকে ডিজি হিসেবে নিয়োগ করবে। এটাই প্রথা। কিন্তু সেই নাম এখনও আসেনি বলেই দাবি নবান্নের (Nabanna)। কেন্দ্রের এমন উদাসীনতাকে একেবারেই ভালো ভাবে নিচ্ছে না রাজ্য।

নবান্ন সূত্রের খবর, রাজ্যের পাঠানো ২১ জন IPS-এর তালিকায় মনোজ মালব্য ,সুমন বালা সাহু, গঙ্গেশ্বর সিং, নীরজ নয়ন পান্ডের মতো সিনিয়র অফিসারদের নাম রয়েছে। নবান্ন সূত্রে খবর, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা করা হবে। এরমধ্যে কেন্দ্রীয় সরকার কোনও তালিকা না পাঠালে রাজ্য অস্থায়ী ডিজির নাম ঘোষণা করবে।

advt 19

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...