Monday, June 15, 2026

মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পরই শুরু হল তালিবানদের বিজয়োল্লাস

Date:

Share post:

মার্কিন বাহিনী আফগানভূমি ছাড়ার পরই কান্দাহার বিমানবন্দর দখল নিল তালিবানরা।মার্কিন সেনা নিয়ে শেষ বিমান উড়তেই শূন্যে গুলি ছুঁড়ে শুরু হল তালিবানদের বিজয়োল্লাস।

৩১ অগাস্টের মধ্যেই সেনা সরানোর কথা বলেছিল আমেরিকা। সেই মতো ৩০ তারিখ মধ্যরাতেই রওনা হয়েছে সেই বিমান। আর সেই বিমান উড়ে যেতেই আফগানিস্তানের আকাশে ধরা পড়ল উল্লাসের ছবি। তালিবানের দাবি, ২০ বছর পর এ দিন পূর্ণ স্বাধীনতা পেল আফগানিস্তান। তাই রাতের আকাশে বাজি ফাটিয়ে সেই ‘স্বাধীনতা’ উদযাপন করে তারা। সোমবার রাতে বিমান ওড়ার পরই কাবুলের বিভিন্ন জায়গায় শোনা যায় গুলির শব্দ। কোথাও আবার বাজি ফাটিয়ে পূর্ণ স্বাধীনতা-র উৎসব পালন করে তালিবানরা।

আরও পড়ুন:দুপুর পর্যন্ত অপেক্ষা, কেন্দ্র নাম না পাঠালে অস্থায়ী ডিজি নিয়োগের পথে হাঁটবে নবান্ন

তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ মঙ্গলবার বলেন, “মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দর ছেড়েছে। আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা পেল।” কাবুল বিমানবন্দরের কাছে প্রহরারত এক তালিব যোদ্ধা আবার বলেছেন, “শেষ যে পাঁচটি বিমান ছিল আমেরিকার, সেগুলি দেশ ছেড়েছে। এত আনন্দ হচ্ছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। গত ২০ বছর ধরে তালিবান যে বলিদান দিয়েছে, তার ফল পেলাম আমরা।”

advt 19

Related articles

বসিরহাটে সিভিক ভলান্টিয়ারকে মারধর! কাঠগড়ায় বিজেপির নেতা

কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপির (BJP Leader-Worker) নেতা-কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর...

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...