Wednesday, April 8, 2026

কাবুলে মার্কিন মিসাইল হানায় ৭ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে

Date:

Share post:

মিসাইল (missile attack) হানায় কাবুলে (kabul) একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সাতজনই শিশু। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। জানা গিয়েছে কাবুলের বাসিন্দা জনৈক জেমরি আহমদি সন্ধ্যায় কাজ সেরে সবেমাত্র বাড়ি ফিরে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে আহমদি সবে মাত্র গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন তার ছেলে মেয়েরা বাবার কাছে ছুটে আসছিল । ঠিক সেইসময় প্রচন্ড একটি বিস্ফোরণ হয় । প্রথমে মনে করা হয়েছিল তালিবানরা হামলা চালিয়েছে। কিন্তু পরে জানা যায় সেটি মার্কিন মিসাইল। যদিও জনবসতি এলাকা লক্ষ্য করে মার্কিন মিসাইল কেন ছোড়া হল সে ব্যাপারে কাবুলে নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি । ওই মিসাইল হানায় ৭ শিশুসহ এক পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। নিহত আহমদির কন্যা সামিয়ার দাবি অনুযায়ী আমেরিকার মিসাইল হামলাতেই এই ঘটনা ঘটেছে। যদিও এই মিসাইল হানা নিয়ে তালিবান বা আমেরিকার তরফে কোনও মন্তব্য করা হয়নি। কাবুলে মিসাইল হামলায় সাধারণ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। সেখানকার মুখপাত্র জন এফ কিরবি বলেন, ‘‘মিসাইল হামলায় মানববোমা নিহত হয়েছে। সেই হামলায় সাধারণ মানুষেরও মৃত্যু হতে পারে। আমরা নিশ্চিত নই। এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

advt 19

 

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...