Friday, April 3, 2026

বাঙালি বিদ্বেষ, বঞ্চনা! কেন্দ্রের চাকরির পোর্টালে ঠাঁই নেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের

Date:

Share post:

ন্যাশনাল কেরিয়ার সার্ভিস। কেন্দ্রের শ্রমন্ত্রকের অধীনস্থ পোর্টাল। যেখানে লক্ষ্য দেশজুড়ে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান। আসমুদ্র হিমাচল চাকরির বাজারে জোয়ার। আর কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের
এই পোর্টালের উপর নাকি দেশের কোটি কোটি বেকারের ভাগ্য পরিবর্তন হবে! তাই দেশজুড়ে পোর্টালটির উপর চাকরিপ্রার্থীদের আশা-ভরসা অনেক। ব্যতিক্রম নয় এরাজ্যও।

এত পর্যন্ত সব ঠিক আছে। এবার মোদির এই পোর্টালের বাস্তবতার দিকে একটু তাকানো যাক। আদৌ কী বেকার যুবক-যুবতীদের আশা-ভরসার জায়গা হয়ে উঠতে পেরেছে
ন্যাশনাল কেরিয়ার সার্ভিস নামক কেন্দ্রের এই পোর্টালটি?
চাকরির সেই আশা কি আদৌ পূরণ হচ্ছে? এ রাজ্যের চাকরি প্রার্থীরা কি প্রকৃত পক্ষে এই পোর্টাল দ্বারা উপকৃত হচ্ছে। নাকি এখানেও মোদির সেই ১৫ লাখি বুজরুকি?

আরও পড়ুন-বিপ্লবের মন্ত্রিসভায় ব্রাত্য সুদীপ ও তাঁর ঘনিষ্ঠরা, বাড়ছে তৃণমূল যোগের জল্পনা

এ রাজ্যের ছেলে-মেয়েদের এই পোর্টাল দ্বারা উপকৃত হওয়া নিয়ে কী বলছে কেন্দ্রীয় সরকারের তথ্য? উত্তর, এই পোর্টাল দ্বারা বাংলার ছেলেমেয়েদের চাকরির ভাঁড়ার কার্যত “শূন্য”! ২০২০-২১ অর্থবর্ষে এরাজ্য থেকে মোদির ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালে চাকরির জন্য আবেদন করেছিলেন প্রায় ১ লক্ষ ৮৯ হাজার যুবক-যুবতী। আর চাকরি হয়েছে মাত্র ২৬ জনের! সেই জায়গায় গুজরাত বা উত্তরপ্রদেশের মতো বিজেপি-শাসিত রাজ্যে এই একই পোর্টাল থেকে কাজ পাচ্ছেন হাজার হাজার চাকরিপ্রার্থী! খুব স্বাভাবিক ভাবেই
অভিযোগ উঠছে, বঞ্চনা করা হচ্ছে বাংলাকে। বাংলার বেকার যুবক-যুবতীদের। এখানে কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্যকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, তার সিকি ভাগও জোটে না পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েদের ভাগ্যে। পরিসংখ্যান বলছে, কেন্দ্রের পোর্টালে খুব আশা নিয়ে প্রায় ২ লক্ষ আবেদন করেও বাংলা থেকে নিয়োগ এক বছরে মাত্র ২৬। বঞ্চনার অভিযোগ ওঠাটা তাই স্বাভাবিক।

অর্থাৎ, এখান থেকেই প্রমাণিত কেন্দ্রের বঞ্চনার শিকার এই রাজ্যের বেকার যুবক-যুবতীরা। তাছাড়া কেন্দ্রের শাসক দল বিজেপির বাঙালি বিদ্বেষ ও বাংলার প্রতি বঞ্চনা এই ঘটনার মধ্যে দিয়ে ফের একবার সামনে এলো।

advt 19

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...