Monday, June 8, 2026

কেন্দ্র নাম পাঠায়নি, আপাতত রাজ্য পুলিশের ডিজি’র পদে মনোজ মালব্য

Date:

Share post:

আজ, মঙ্গলবার অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি (DG of West Bengal Police) বীরেন্দ্র (Virendra) । কিন্তু, বীরেন্দ্রর জায়গায় রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে কে আসছেন, তা এখনও পর্যন্ত নবান্নকে জানায়নি কেন্দ্র।

যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ম মেনে মাস দুয়েক আগেই নতুন ডিজির জন্য ২১ সিনিয়র IPS অফিসারের তালিকা দিল্লির (Delhi) স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Affiars) দফতরে পাঠানো হয়েছিল। আজ, মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা করার পর আপাতত রাজ্য পুলিশের ডিজি’র পদে মনোজ মালব্যকে (Manoj Malyba) নিযুক্ত করলো নবান্ন (Nabanna)। এই সিনিয়র IPS অফিসার অস্থায়ী ডিজি হিসেবে দায়িত্ব সামলাবেন।

প্রসঙ্গত, ৩০ বছর কাজের অভিজ্ঞতা আছে এমন দক্ষ IPS অফিসারদের নামই পাঠানো হয়েছিল। সেখান থেকে বেছে রাজ্যকে ৩ অফিসারের নাম পাঠানোর কথা কেন্দ্রের ইউপিএসসি (UPSC) কমিটির। আর ওই তিন অফিসারের মধ্যে থেকে রাজ্য সরকার একজনকে ডিজি হিসেবে নিয়োগ করবে। এটাই প্রথা। কিন্তু সেই নাম এখনও আসেনি বলেই মনোজ মালব্যকে শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হলো। তবে কেন্দ্রের এমন উদাসীনতায় বিরক্ত নবান্ন।

আরও পড়ুন:কাবুল ছাড়তে চাইলে ফেরানো হোক নিরাপদে, প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জে

সূত্রের খবর, রাজ্যের পাঠানো ২১ জন IPS-এর তালিকায় মনোজ মালব্য , সুমন বালা সাহু, গঙ্গেশ্বর সিং, নীরজ নয়ন পান্ডের মতো সিনিয়র অফিসারদের নাম ছিল। কেন্দ্রের তালিকা না আসায় নবান্ন স্বতঃপ্রণোদিত হয়ে IPS মনোজ মালব্যকে ডিজির দায়িত্ব দিলো।
advt 19

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...