Saturday, June 13, 2026

ওল্ড ট্র‍্যাফোর্ডে ফিরেই সমর্থকদের জন্য বার্তা রোনাল্ডোর

Date:

Share post:

দীর্ঘ ১১ বছর পর আবারও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ( Manchester United) ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( Ronaldo)। আর ওল্ড ট্র‍্যাফোর্ডে ফিরে এসেই সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিলেন রোনাল্ডো। পর্তুগিজ সুপারস্টার বললেন, ইউনাইটেডের হয়ে ওল্ড ট্র‍্যাফোর্ডে নামতে মুখিয়ে রয়েছি।

দু’বছরের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার ম‍্যানইউর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানান হয় এই কথা। এদিন মেডিক্যাল পরীক্ষার পর নিজের পুরনো ক্লাবে সই করেন পর্তুগিজ তারকা। মঙ্গলবার ম‍্যানইউর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “দু’বছরের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন রোনাল্ডো। এই চুক্তি পরে আরও এক বছর বাড়তে পারে।”

এদিকে নিজের পুরোনো ক্লাবে ফিরে উচ্ছসিত রোনাল্ডো। তিনি বলেন,” ইউনাইটেডের হয়ে ওল্ড ট্রাফোর্ডে নামতে মুখিয়ে রয়েছি। আশা করব আমাদের মরশুম ভাল যাবে। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি সব সময়ই এই ক্লাবকে ভালবাসি। আমার সঙ্গে এই ক্লাবের সম্পর্কের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরতে পেরে আমার স্বপ্ন সার্থক হয়েছে। ”

এছাড়াও অতীতের সাফল্যের কথা মনে করিয়ে রোনাল্ডো লিখেছেন, “আমার প্রথম ট্রফি জেতার স্বাদ দিয়েছে এই ক্লাব। প্রথম সোনার বুট, প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, জাতীয় দলে অভিষেক, প্রথম ব্যালেন ডি’অর সব কিছুই এই ক্লাবের হয়ে খেলে পাওয়া। আমি এখানেই আছি, আমি ফিরে এসেছি যেখানে আমার থাকা উচিত। আবারও এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে তৈরি আমি।”

এছাড়াও শেষে স‍্যার অ্যালেক্স ফার্গুসনের উদ্দেশে বলেন,” এটা আপনার জন্য সম্ভব হল।”

আরও পড়ুন:ক্রিকেটকে বিদায় জানালেন ডেল স্টেইন, অবসরের কথা ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...