Monday, April 6, 2026

বাংলায় তৈরি হতে চলেছে উন্নতমানের টেবল টেনিস অ্যাকাডেমি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলায় তৈরি হতে চলেছে অত্যাধুনিক সুবিধা এবং আন্তর্জাতিক পরিকাঠামোযুক্ত টেবল টেনিস অ্যাকাডেমি( table tennis academy)। বুধবার পানাগড় থেকে সেই টেবল টেনিস অ্যাকাডেমির ‘ভার্চুয়াল’ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। এক বেসরকারি সংস্থার উদ্যোগে তৈরি হতে চলেছে এই অ‍্যাকাডেমি। এই অ্যাকাডেমির অন্যতম প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন পৌলমী ঘটক( Poulomi Ghatak)।

দীর্ঘদিন ধরেই বাংলায় উন্নতমানের টেবিল টেনিস অ‍্যাকাডেমির অভাব ছিল। সেই খরা কাটাতেই এমন উদ্দোগ নেওয়া হল। নতুন অ্যাকাডেমিতে থাকবে প্রায় ২৫টি টেবল টেনিস বোর্ড। থাকছে অ্যাকাডেমির ভেতরেই অন্তত ৪০ জন খেলোয়াড়ের থাকার ব্যবস্থা। এ ছাড়া থাকছে অত্যাধুনিক পরিকাঠামো। খেলোয়াড়রা যাতে উন্নতমানের প্রশিক্ষণ পান সেই ব্যবস্থাও করা হবে।

আরও পড়ুন:আইসিসি ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ ষষ্ঠ স্থানে বিরাট, বোলিং-এ দ্বিতীয়তে অশ্বিন

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...