Monday, June 22, 2026

আইসিসি ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ ষষ্ঠ স্থানে বিরাট, বোলিং-এ দ্বিতীয়তে অশ্বিন

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির( Virat kohli)। আইসিসির ( icc) টেস্ট ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ পতন হল ভারত অধিনায়কের। র‍্যাঙ্কিং-এ ছয় নম্বরে নেমে গেলেন তিনি। শুধু তাই নয়, এই র‍্যাঙ্কিং-এ বিরাটকে টপকে গেলেন ভারতের আরেক ব‍্যাটসম‍্যান রোহিত শর্মা। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ পঞ্চম স্থানে উঠে এলেন হিটম‍্যান।

বুধবারই প্রকাশিত হল আইসিসি টেস্ট ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এর তালিকা। সেখানে শীর্ষ স্থানে রয়েছেন ইংল‍্যান্ড অধিনায়ক জো রুট। দীর্ঘ ছয় বছর পর শীর্ষ স্থানে উঠে এলেন তিনি। ভারতের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাট করার সুবাদে শীর্ষে উঠে এলেন তিনি। রুটের পয়েন্ট সংখ‍্যা ৯১৬।  দ্বিতীয় স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন। ৯০১ পয়েন্ট রয়েছে উইলিসনের। তৃতীয় স্থানে স্টিভ স্মিথ। ইংল‍্যান্ডের বিরুদ্ধে ব‍্যাটে রান না পাওয়ার কারণে ষষ্ঠ স্থানে নেমে গেলেন বিরাট কোহলি।

এদিকে আইসিসি টেস্ট বোলিং-এর র‍্যাঙ্কিং এ শীর্ষে রয়েছেন প‍্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন:জল্পনার অবসান, এটিকে মোহনবাগানেই থাকছেন প্রবীর, জানালেন নিজেই

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...