Tuesday, June 16, 2026

সোশ্যাল মিডিয়ায় তালিবানের প্রশংসায় আল কায়দা, মন্তব্য কাশ্মীর নিয়েও

Date:

Share post:

এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারে নেমে পড়ল আল কায়দা। আফগানিস্তান নিয়ে উল্লাস সেখানে। সঙ্গে কাশ্মীর নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যা অবশ্যই নয়াদিল্লির নজরে আসা প্রয়োজন।

 

তালিবান আর আল কায়দা যে হাতে হাত মিলিয়ে চলছে তা সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট। সেখানে আল কায়দা লিখছে, তালিবান দারুন কাজ করেছে। আমেরিকাকে আফগানিস্তান থেকে তাড়িয়েছে। গোটা বিশ্বে আমেরিকার ভাবমূর্তি ধুলোয় মিশেছে। ওরা হেরেছে, তালিবান জিতেছে। এবার তালিবান নিজেদের মতো করে দেশ তৈরি করবে, আমরা পাশে আছি। এর মাঝে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, আফগানিস্তান থেকে সেনা তুলে নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। তাঁর মন্তব্য, কতদিন আর সেনা রেখে দেওয়া যায়! চিরদিন এই যুদ্ধ চলতে পারে না। আমি চলতে দেব না। যদিও বাইডেনের কথা মনঃপুত হয়নি বন্ধু দেশগুলির। অন্যদিকে ভারতীয়দের দেশে ফেরাতে নয়াদিল্লি তালিবানের হেড কোয়ার্টার দোহায় বৈঠকে বসছে বলে খবর।

লক্ষ্যণীয় বিষয় হলো, আল কায়দা কাশ্মীর নিয়েও মন্তব্য করেছে। সেখানে মানুষ ভালো নেই বলে মন্তব্য করে বুঝিয়ে দিয়েছে তাদের টার্গেট রয়েছে কাশ্মীর। নয়াদিল্লিও এ ব্যাপারে যথেষ্ট সজাগ বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।

advt 19

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...