Tuesday, June 16, 2026

উপনির্বাচন নিয়ে আজ বিকেলেই কমিশন-মুখ্যসচিব ভার্চুয়াল বৈঠক

Date:

Share post:

রাজ্যে উপনির্বাচন করাতে তৎপরতা বাড়াচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)৷ বাংলা-সহ যে রাজ্যগুলিতে উপনির্বাচন হওয়ার কথা, সেখানকার মুখ্যসচিবদের সঙ্গে বুধবার বেলা 3টেয় বৈঠক ডেকেছে কমিশন৷ সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিবদের থেকে

উপনির্বাচনের জন্য প্রশাসন প্রস্তুত কি না, কোভিড পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব কি না- সেই সব তথ্যই চাইতে পারে কমিশন৷ ভার্চুয়াল বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চই মুখ্যসচিবদের সঙ্গে আলোচনা করবে।

 

 

 

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi) এই বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে যাবতীয় তথ্য মুখ্যসচিব তৈরি রাখছেন৷ সূত্রের খবর, যে কেন্দ্রগুলিতে নির্বাচন বা উপনির্বাচন হওয়ার কথা, সেখানকার করোনা পরিস্থিতি প্রেজেন্টেশনের মাধ্যমে কমিশনের সামনে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

কোভিড (Covid) বিধি মেনে কীভাবে নির্বাচন করা যায়, আগেই সব রাজনীতিক দলের কাছে তা জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। রাজ্য ২টি কেন্দ্রে নির্বাচন ও ৫টি কেন্দ্র উপনির্বাচন হবে। নবান্ন সূত্রের খবর, রাজ্যের পক্ষ দ্রুত উপনির্বাচন সম্পন্ন করার আবেদন জানানো হবে। কারণ রাজ্যের করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এই পরিস্থিতিতে ভোট হোক চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

 

advt 19

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...