Tuesday, June 16, 2026

উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ গবেষক ছাত্রীর

Date:

Share post:

ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এবার এক অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মতো চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক-ছাত্রী। ইতিমধ্যেই এই মর্মে যাদবপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন ওই মেধাবী ছাত্রী। গবেষক-ছাত্রী এখন হাসপাতালে ভর্তি।

 

জানা গিয়েছে, লিঙ্গুইস্টিক্সের (Linguistics) এক অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক-ছাত্রী। তাঁর দাবি, অধ্যাপক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। তাঁর উপর এখন শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন। যার জেরে অসুস্থ হয়ে ওই ছাত্রী এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুরো বিষয়টি তিনি যাদবপুর থানায় (Jadavpur PS) লিখিত অভিযোগ আকারে জানিয়েছেন।

 

গবেষক-ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গোচরেও বিষয়টি এনেছেন। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। সংশ্লিষ্ট আইসিসি (ICC) কমিটি বিষয়টির তদন্তও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলেই জানা যাচ্ছে।

 

অন্যদিকে, যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই অধ্যাপক অবশ্য এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি। তাঁর পাল্টা দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছেন ওই ছাত্রী।

advt 19

 

Related articles

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...