Friday, April 3, 2026

ময়দানে গাড়ি পার্কিং, রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

ময়দান এলাকায় কোনও ধরনের গাড়ি পার্কিং বন্ধের নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। সেই নির্দেশে শিথিলতার আর্জি জানায় ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। তাদের আবেদন, সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ব্লু-জোনে রয়েছে তাদের ক্লাব৷ এই জোনে গাড়ি পার্কিং করা যায়৷ তাই তাদের গাড়ি পার্কিং-এর অনুমতি দেওয়া হোক। কার্যনির্বাহী প্রধান বিচারপতি বুধবার জানিয়েছেন, কোর্ট নিযুক্ত ৫ সদস্যের কমিটি এই আবেদন বিবেচনা এবং নির্ধারণ করে আদালতে রিপোর্ট পেশ করবে।অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, কমিটি ময়দানের সব ক্লাবের সাথে কথা বলে একটা রিপোর্ট তৈরি করে আদালতে জমা দেবে। মামলার পরবর্তী শুনানি আগামী নভেম্বরে৷

advt 19

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...