Friday, April 24, 2026

ভুয়ো ভ্যাকসিন এবং করোনার ওষুধের কালোবাজারি তদন্তে মহানগরজুড়ে ইডির তল্লাশি

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccine Case) এবং করোনা (medicines of corona treatment) চিকিৎসার বিভিন্ন জীবনদায়ী ওষুধের কালোবাজারি (Black Marketing of life saving meficines) মামলায় বুধবার কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করল ইডি (Enforcement Directorate)। ইডি সূত্রে জানা গিয়েছে তদন্তকারী অফিসাররা কয়েকটি দলে ভাগ হয়ে মহানগরের একাধিক এলাকায় যেমন হালতু, চ্যাপেল রোড, আলিপুর-সহ মোট দশটি জায়গায় ইতিমধ্যেই তল্লাসি অভিযান শুরু করেছে। ইডি সূত্রে জানা গিয়েছে মূলত দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিনকাণ্ড এবং (fake vaccines case of Debanjan Deb), অক্সিজেন ও রেমডেসিভরের কালোবাজারি (oxygen and remdesivir black marketing) কাণ্ডের তদন্তের প্রয়োজনই এই তল্লাশি চালানো হচ্ছে । দেবাঞ্জন দেব কাণ্ডে এটাই প্রথম তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। এদিন মহিলা সিআরপিএফ দলকে সঙ্গে নিয়ে আলিপুরের আবাসনে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল। হালতুর যে এলাকায় দেবাঞ্জনকাণ্ডের সূত্রপাত সেখানকার একটি আবাসন ও অফিসেও ইডি অভিযান চালায়। ১১৮/এ শরৎ ঘোষ রোডে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের বাড়িতেও তল্লাসি অভিযান চালাচ্ছে ইডি।

কোভিড এর বিভিন্ন ওষুধের কালোবাজারি, আর্থিক তছরুপ ও ভুয়ো ভ্যাকসিন মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মোট ছটি মামলা দায়ের করেছে ইডি। এদের মধ্যে দেবাঞ্জন কাণ্ডই সবথেকে গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েছে । কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথভাবে তার বিরুদ্ধে তদন্ত করছে। দেবাঞ্জন বর্তমানে পুলিস হেফাজতে রয়েছে । অভিযুক্ত দেবাঞ্জন কীভাবে ভুয়ো টিকাকরণ চালাত , আর কারা কারা এর সঙ্গে যুক্ত, সে সবকিছু খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

advt 19

 

 

Related articles

দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? মোদিকে চ্যালেঞ্জ মমতার

বাংলার নির্বাচনে বিজেপির পালে হাওয়া লাগতে ঝালমুড়ির দোকান থেকে গঙ্গাবক্ষে নৌকাবিহার করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার, এই...

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...