Sunday, April 5, 2026

ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হল প্রয়াত প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়-কার্লটন চাপম্যানের স্মরণসভা

Date:

Share post:

বুধবার ইস্টবেঙ্গল( Eastbengal) ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হল প্রয়াত প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায় এবং কার্লটন চাপম্যানের স্মরণসভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত চিন্ময় চট্টোপাধ্যায়ের স্ত্রী ও পুত্র। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, আইএফএ-র সভাপতি শ্রী অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ-র সচিব শ্রী জয়দীপ মুখোপাধ‍্যায়, ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি ডাঃ প্রণব দাসগুপ্ত, প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, মেহতাব হোসেনরা । এদিন চিন্ময় চট্টোপাধ্যায় এবং কার্লটন চাপম্যানের উদ্দেশে বক্তব্য রাখেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সচিব জয়দীপ মুখোপাধ‍্যায়রা। স্মৃতিচারণ করেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, বিদেশ বসুরা।

আরও পড়ুন:এসসি ইস্টবেঙ্গলে সই করলেন জ্যাকিচান্দ সিং

এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রয়াত চিন্ময় চট্টোপাধ্যায়ের স্ত্রী-র হাতে তিন লক্ষ টাকা অনুদান তুলে দেওয়া হয়। একই পরিমান অনুদান পাঠিয়ে দেওয়া হয় প্রয়াত কার্লটন চাপম্যানের পরিবারের হাতেও।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...