Sunday, April 12, 2026

শিল্পায়নের বার্তা: পানাগড়ে আজ পলিফিল্ম কারখানার শিলান্যাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) রাজ্যে শিল্প নিয়ে আসার ব্যাপারে উদ্যোগী হয়েছেন। এই বিষয়ে একাধিক শিল্প সম্মেলন হয়েছে রাজ্যে। শিল্প বাড়লে, বাড়বে কর্মসংস্থান। সেই লক্ষ্যে শিল্প স্থাপনে উদ্যোগী মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে শিল্পতালুক। যার মধ্যে অন্যতম পানাগড় (Panagarh)। সেখানে ৪০০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে পলিফিল্ম কারখানা। তার শিলান্যাস করতে আজ পানাগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে বেশকিছু ঘোষণাও করতে পারেন মুখ্যমন্ত্রী।

বুধবার, দুপুরে পানাগড় শিল্পতালুকে ওই বেসরকারি কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। পানাগড় শিল্প তালুকের প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস, আস্থা, আগ্রহ আরও বাড়াবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

টানা তিনবার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প বিনিয়োগে বাড়তি মনোযোগ দিয়েছেন তিনি। একদিকে নতুন নতুন বিনিয়োগ এনে শিল্পতালুক গড়ে তোলা, অন্যদিকে সেই শিল্পকে সামনে রেখে নতুন নতুন কর্মসংস্থান- এই দুই লক্ষ্যেই রাজ্যে গড়ে উঠছে শিল্পতালুক। পানাগড়ে এভাবেই গড়ে উঠেছে শিল্পতালুক। এদিন শিলান্যাস অনুষ্ঠান থেকে আর কী কী ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেন সেদিকে নজর সবার।

আরও পড়ুন:উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ গবেষক ছাত্রীর

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...