Sunday, April 5, 2026

খাবার দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁর মালিককে খুন ডেলিভারি এজেন্টের, গ্রেফতার ৩

Date:

Share post:

খাবার দিতে দেরি কেন? রেস্তোরাঁর কর্মীর সঙ্গে বচসা ডেলিভারি এজেন্টের। গুলি করে খুন রেস্তোরাঁর মালিককে। ঘটনাটি ঘটে দিল্লির কাছে গ্রেটার নয়ডায় একটি রেস্তোরাঁয়। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নয়ডার রেস্তোরাঁয় খাবারের অর্ডার নিতে যায় সুইগির ওই ডেলিভারি এজেন্ট। খাবার দিতে দেরি হলে রেস্তোরাঁর কর্মী নারায়ণের সঙ্গে বচসা শুরু হয়। হাতাহাতিতে গড়ালে থামাতে যান রেস্তোরাঁর মালিক সুনীল আগারওয়াল। আর তখনই তাঁকে গুলি করে হত্যা করে ওই ডেলিভারি এজেন্ট। রেস্তোরাঁর কর্মচারীরা গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গ্রেটার নয়ডার মিত্র সোসাইটিতে জ্যাম জ্যাম নামক রেস্টুরেন্ট চালাতেন সুনীল।

আরও পড়ুন-উড়ন্ত ড্রোন লাফ দিয়ে ধরে সোজা মুখে চালান, কুমিরের কাণ্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সুইগি এক বিবৃতিতে বলেছে, “যা রিপোর্ট করা হয়েছে তা খুবই উদ্বেগজনক। আমরা এই জঘন্য ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় যাচাই করতে সাহায্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছি।” ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে তদন্তও।

advt 19

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...