Tuesday, June 9, 2026

উড়ন্ত ড্রোন লাফ দিয়ে ধরে সোজা মুখে চালান, কুমিরের কাণ্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

কুমিরের ‘ক্লোজ শট’ ছবি তুলতে জলাভূমির উপর ড্রোন(drone) ওড়াচ্ছিল পর্যটকরা। সেই গন্তব্য এক লাফে মুখে পুরলো কুমির(crocodile) বাবাজি। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শিকার ধরার কুমিরের এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করেছেন খোদ গুগলের সিইও সুন্দর পিচাই(Sundar Pichai)। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হতে নিন্দার ঝড় উঠেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্লোরিডাতে(Florida) এক জলাভূমির ওপর ড্রোন ওড়াচ্ছেন বেশ কয়েকজন পর্যটক। তখন পর্যটকদের মনে ইচ্ছে জাগে কুমিরে ভর্তি ওই জলাভূমিতে কুমিরের হাঁ করা একটি ক্লোজ শট ছবি তোলার। যার ফলে ড্রোনটিকে জলের অত্যন্ত কাছে নিয়ে আসা হয়। এরপর ড্রোনটিকে নিয়ে কুমিরের এর সঙ্গে খেলায় মাতেন তারা। আর ঠিক তখনই লাফের ড্রোনটিকে মুখে পড়ে কুমির। উড়ন্ত ওই বস্তুটিকে শিকার ভেবে গিলে ফেলার চেষ্টা করে কুমিরটি। তখনই ইলেকট্রনিক্স ড্রোনটিতে আগুন ধরে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে কুমিরের মুখের ভেতর থাকা ড্রোনটিতে আগুন লেগে রীতিমতো ধোঁয়া বের হতে শুরু করে।

আরও পড়ুন:ভোটের জন্য তৈরি থাকুন, যে কোনও দিন ঘোষণা: মুখ্যসচিবদের বৈঠকে জানাল কমিশন

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই বহু মানুষ ওই পর্যটকদের শাস্তির দাবি করেছেন। কেউ লিখেছেন এটা রীতিমতো নৃশংসতা। অভিযুক্তদের শাস্তি দেওয়া উচিত। কারো মতে আবার, পশুপাখিদের এলাকাতে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা উচিত সরকারের। ছবি দিয়ে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

advt 19

 

Related articles

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...