Saturday, June 27, 2026

পুলিশ দিবসে পথ নিরাপত্তা সচেতনতায় অভিনব উদ্যোগ তিলজলা ট্রাফিক গার্ডের

Date:

Share post:

আজ বুধবার ১ সেপ্টেম্বর রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। এই উপলক্ষে এদিন তিলজলা ট্রাফিক গার্ড আয়োজন করেছিল একটি অনুষ্ঠানের । পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা শুরু হলো এক সপ্তাহের জন্য। অনুষ্ঠানের সূচনা করেন ডিসি সাউথ ট্রাফিক অতুল ভি।ছিলেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি শৌভিক চক্রবর্তী সহ বিশিষ্ট আধিকারিকরা ।

বাইক চালকদের সচেতনতা বাড়াতে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। সূচনা করেন ডিসি সাউথ ট্রাফিক। বাইক চালকরা যাতে হেলমেট পড়েন, সিগন্যাল এবং নিয়ম মেনে চলেন সেই বিষয়ে সচেতনতা বাড়াতে এই মিছিলে লিফলেটও বিলি করা হয়।
তিলজালা ট্রাফিক গার্ডের ওসি শৌভিক চক্রবর্তী বলেন , এই বাইক মিছিলের মাধ্যমে আমরা হেলমেট পরার প্রয়োজনীয়তা তুলে ধরার চেষ্টা করেছি । মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ পুলিশ দিবস পালন হচ্ছে একই সঙ্গে আমরা পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছি।

আরও পড়ুন – দু সপ্তাহের মধ্যে ফের ২৫ টাকা বেড়ে রান্নার সিলিন্ডারের দাম হল ৯১১
মোটিভেশনাল স্পিকার ইন্দ্রজ্যোতি সেনগুপ্ত বলেন, আমরা যারা গাড়ি চালাই, রাস্তায় বেরোই তাদের সবার আগে রাস্তাকে ভালবাসতে হবে । রাস্তায় বেরিয়ে মানুষকে সম্মান না দিলে শুধুমাত্র পথ নিরাপত্তা সপ্তাহ পালন করে কাজের কাজ কিছুই হবে না । এদিন যারা বাইক মিছিলে অংশগ্রহণ করেন তাদেরকে মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এরই পাশাপাশি গাড়ি চালানো ও রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, ট্রাফিক আইন মেনে চলা-সহ বিভিন্ন বিষয়ে চলে প্রচার।

advt 19

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...