Friday, June 26, 2026

হিসেব নাকি বলছে, আমি আজ ৫৭, এখনও ১৭-র মতো আগুন নিয়ে ঘুরছি : নচিকেতা

Date:

Share post:

৫৭-তে পা দিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী। বারেবারে আমরা তাঁর লুক বদলাতে দেখেছি। এবারে গোঁফহীন চাপদাড়িতে আরও বেশি তীক্ষ্ণ মনে হচ্ছে নচিকেতাকে। ধর্মের বাঘ আমাদের উঠোন ছেড়ে জঙ্গলে ফিরে যাক- এটাই আমাদের মাধ্যমে অনুরাগী ও বাংলার মানুষকে দেওয়া নচিকেতার জন্মদিনের বার্তা। তাঁর উক্তি,”হিসেব নাকি বলছে, আমি আজ ৫৭, এখনও ১৭-র মতো আগুন নিয়ে ঘুরছি”।

এদিকে, হাওড়ার আমতায় একটি বেসরকারি ফার্মাকোলজি কলেজে ৮০০ আসন বিশিষ্ট নচিকেতা মঞ্চ তৈরি হবে, ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন এমনটাই ঘোষণা করেছেন কলেজ কর্তৃপক্ষ। নচিকেতার ছবি আর বিভিন্ন গানের পংক্তি দিয়ে সাজবে প্রেক্ষাগৃহের অন্দরমহল।

আরও পড়ুন-পুলিশ দিবসে পথ নিরাপত্তা সচেতনতায় অভিনব উদ্যোগ তিলজলা ট্রাফিক গার্ডের

নয়ের দশকের শুরু থেকে বাংলা আধুনিক গানের ধারা, ভাবনা আর অভিমুখ বদলানোর প্রধানতম নাবিক নচিকেতা শুধু একজন গায়ক, সুরকার, লেখক নন বরং প্রতিবাদ প্রতিরোধের বারুদে ঠাসা সব ধরণের ধর্মীয় ও সামাজিক সংস্কারমুক্ত উন্নতমনা এক সমাজযোদ্ধা। ৪২ টি গানের অ্যালবামের মধ্যে ৯৭ শতাংশ হিট দিয়ে আধুনিক বাংলা গানের সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল গায়কই নচিকেতার নিজেকে না বিকিয়ে দেওয়া মনোভাব আজও অগুনতি অনুরাগীদের কাছে সম্ভ্রম ও জনপ্রিয়তার শীর্ষে।

advt 19

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...