Friday, June 26, 2026

বিশ্বভারতী : উপাচার্যর দাবি বাড়িতে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, তিন বেলা খাবার পাঠিয়ে দিলেন পড়ুয়ারা 

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (visvabharati university) উপাচার্য -শিক্ষার্থী টানাপোড়েন এখনো অব্যাহত । উপাচার্যের দাবি ছাত্রছাত্রীরা তার বাড়িতে খাবার , বাজার এমনকী কাজের লোক পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। অন্যদিকে পড়ুয়ারা জানিয়েছেন বাড়ির গেটের নিচে দিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ ডিনার (Breakfast, lunch & dinner) তিন বেলার খাবারই পাঠিয়ে দেওয়া হচ্ছে। পড়ুয়া এবং উপাচার্য দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড় । পড়ুয়াদের দাবি না মানা হলে তারা বিক্ষোভ আন্দোলন থেকে সরে দাঁড়াতে রাজি নয় । অন্যদিকে উপাচার্য সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলন না তুললে পড়ুয়াদের সঙ্গে কোনো রকম কথা বলতে রাজি নন তিনি। বিশ্বভারতীর অচলাবস্থা এখনো কাটেনি।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ((Bidyut Chackrabarty) বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। বিশ্বভারতীর অচলাবস্থার বিবরণ দিয়েছেন । তাঁকে ঘেরাও করে রাখা হয়েছে। তাঁর বাড়িতে খাবার দিতে দেওয়া হচ্ছে না। এমনকী কাজের লোকদেরও বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে তাঁকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।এদিকে ছাত্র-ছাত্রীদের দাবি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সর্বত্র অভিযোগ করে বলছেন যে, তাঁর বাড়িতে কোনও রকম খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না। পড়ুয়াদের দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত পড়ুয়ারা জানিয়েছেন তারা নিজেরাই, উপাচার্যের বাড়িতে রোজ তিন বেলা খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করেছে বুধবার সকালে উপাচার্যের বাসভবন পূর্বিতার সামনের গেটের তলা দিয়ে ডিম কলা পাউরুটিপৌঁছে দিয়েছেন ছাত্রছাত্রীরা। ছাত্রআন্দোলনকে কলুষিত করার জন্য এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে সকলকে ভুল পথে চালিত করার চেষ্টায় করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনটাই দাবি আন্দোলনরত বিশ্বভারতীর শিক্ষার্থীদের।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...