Friday, April 3, 2026

জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে কলকাতাজুড়ে পুলিশি অভিযান, গ্রেফতার ১৬

Date:

Share post:

কয়েকদিন ধরেই কলকাতা পুলিশের কাছে বেশ কয়েকটি আর্থিক প্রতারণার অভিযোগ জমা পড়ে। সেখানে প্রতিক্ষেত্রেই গ্রাহকদের কাছ থেকে ভুয়ো পরিচয়ে তথ্য হাতানো হয়েছে। একাধিক অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে কলকাতাজুড়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। বিভিন্ন এলাকা থেকে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়ছে।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশ কার্যকর করে তদন্তে SIT গঠন নবান্নের

ধৃতদের অনেকেই ঝাড়খণ্ডের জামতাড়া, গিরিডি ও ধানবাদ জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কলকাতার আশেপাশের এলাকায় ঘাঁটি গেড়ে এরা অপারেশন চালাত। তাদের কাছ থেকে একাধিক মোবাইল, ল্যাপটপ, সিম কার্ড, এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত বিগত কয়েকবছর ধরেই ভুয়ো কলের মাধ্যমে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় জামতাড়া গ্যাং-এর নাম উঠে আসছে পুলিশের সামনে। এক্ষেত্রে ধৃতদের সঙ্গে সেই গ্যাং-এর কোনও যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

advt 19

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...