Monday, June 1, 2026

ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশ কার্যকর করে তদন্তে SIT গঠন নবান্নের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার (Post Poll Violence Case) তদন্তে আগেই ময়দানে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI. এবার সেই পথেই নামছে রাজ্য সরকার গঠিত

স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা SIT. আজ, বৃহস্পতিবার SIT গঠনের কথা ঘোষণা করল নবান্ন (Nabanna)।

এদিন রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকায় স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকদের নাম ঘোষণা করা হয়েছে। যেখানে রয়েছেন ১০ জন IPS অফিসার। এছাড়াও এই মামলার তদন্তও রাজ্যকে ৫টি জোনে ভাগ করা হয়েছে। প্রতি জোনে থাকবেন ২ জন IPS. এর মধ্যে হোডকোয়াটার্সের দায়িত্ব দেওয়া হয়েছে DIG রেল সোমা দাস ও শুভঙ্কর ভট্টাচার্যকে, নর্থ বেঙ্গল জোনের দায়িত্ব পেয়েছেন বিপিন সিং ও প্রবীণ ত্রিপাঠি, পশ্চিম জোনের দায়িত্ব পেয়েছেন আইপিএস সঞ্জয় সিং। সাউথ বেঙ্গল জোনের দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধিনাথ গুপ্তা ও প্রসুন বন্দ্যোপাধ্যায়কে।

 

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার CBI তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে বলা হয়, খুন ও ধর্ষণের মতো মামলার তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা CBI আর অন্য ঘটনার তদন্ত করবে রাজ্য সরকারের SIT.

 

যদিও ভোট পরবর্তী হিংসা মামলায় CBI তদন্তে দেওয়ায়, হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Suprime Court) গিয়েছে রাজ্য সরকার। রাজ্যের দাবি, CBI-এর কাছ থেকে এক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত আশা করা যায় না। কারণ, কেন্দ্রের শাসক দলের নির্দেশে তৃণমূল কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এনিয়ে পিটিশন জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট। খুব দ্রুত শীর্ষ আদালতে দ্রুত মামলার শুনানি হওয়ার সম্ভাবনা

advt 19

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...