Sunday, June 21, 2026

কার্যনির্বাহী ডিজিকে তলব কলকাতা হাইকোর্টের 

Date:

Share post:

কাজে যোগ দেওয়ার একদিনের মধ্যেই রাজ্যের নতুন কার্যনির্বাহী ডিজিকে (Dg) তলব করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। ২১ সেপ্টেম্বর মনোজ মালব্যকে (Manoj Malabya) হাজিরার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

দুটি চিটফান্ড সংস্থার মামলায় সংস্থার প্রতিনিধিদের আদালতে হাজির করার নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, সেই নির্দেশ মানেননি মনোজ মালব্য। ওই দুই সংস্থার কাউকেই আদালতে হাজির করা হয়নি। বৃহস্পতিবার, ওই মামলার শুনানি চলাকালীন আদালতে হাজির ছিলেন না সরকারি আইনজীবীও। এরপরই ডিজিকে আদালতে তলব করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

সূত্রের খবর, ডিজির আদালতে হাজিরা থেকে রেহাই দেওয়ার আর্জি জানিয়ে আদালতে আবেদন করবেন সরকারি আইনজীবী। পরিবর্তে অন্য কাউকে হাজিরার নির্দেশ দেওয়ার আবেদন করা হবে। তবে সেটা গৃহীত না হলে ২১ সেপ্টেম্বর এই হাজিরা দিতে হবে ডিজিকে।

 

advt 19

 

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...