Friday, June 26, 2026

গরুকে জাতীয় পশু করার পক্ষে সওয়াল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদবের

Date:

Share post:

মৌলিক অধিকার শুধু গো-মাংস ভক্ষকদের অধিকার নয়। বরং যারা গরুর পূজা করে তাদেরও বিশেষ অধিকার। গরুকে জাতীয় পশু করার পক্ষে সওয়াল করতে গিয়ে বললেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি (High Court On Cow ) শেখরকুমার যাদব ।
বুধবার বিচারপতি গোহত্যা সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তের জামিনের আবেদনের শুনানিতে বলেছেন, গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই গরুকেই দেশের জাতীয় পশু করা উচিত। শুধু তাই নয় গরুর নিরাপত্তার মৌলিক অধিকার থাকা উচিত বলেও রায় (High Court On Cow) দেন বিচারপতি।ওই মামলার শুনানির (High Court On Cow) পর ‘উত্তরপ্রদেশ (Uttar Pradesh) গোহত্যা বিরোধী আইনে’ অভিযুক্ত জাভেদ নামে ৪৯ বছর বয়সি এক ব্যক্তির জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি যাদব।
জামিন খারিজের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, গরু সম্পর্কে ভারতীয় সমাজে ভাবাবেগ রয়েছে। অভিযুক্তকে জামিন দেওয়া হলে সামাজিক সেই ভাবাবেগে আঁচ পড়বে। ভারতীয় নাগরিকদের মতোই গরুর মৌলিক অধিকার সুরক্ষিত করতে সংসদ বিল পাশ করিয়ে নতুন আইন প্রণয়নেরও সুপারিশ করেন তিনি। বিচারপতির মন্তব্য, ‘‘গরুর ভাল হলে তবেই দেশের ভাল হবে।’’

আরও পড়ুন – ছাত্র আন্দোলনের রাশ টানতে আদালতের দ্বারস্থ বিশ্বভারতী

২০১৭ সালে রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র শর্মা একটি মামলার শুনানিতে গরুকে ‘মাতা’ বর্ণনা করে বলেছিলেন, ‘‘গোহত্যার চেয়ে বড় অপরাধ আর কিছুই হতে পারে না।’’ সংবিধানের ৪৮ ও ৫১এ(জি) ধারা অনুযায়ী গরুকে জাতীয় পশুর আইনি মর্যাদা দেওয়া যেতে পারে বলেও জানান তিনি। সে সময়ই জাতীয় পাখি ময়ূরের ‘মহিমা’র কথা বলতে গিয়ে বিচারপতি শর্মার মন্তব্য ছিল, ‘‘ময়ূর আজীবন ব্রহ্মচারী থাকে। অশ্রুতেই ময়ূরীর সঙ্গে তার মিলন ঘটে।’’
বিচারক সারা দেশে গরুর আশ্রয়ের অবস্থা নিয়ে এবং যারা গরু সুরক্ষার কথা বলে কিন্তু পশুর “শত্রু” তে পরিণত হয় তাদের কথা তুলেও ব্যথিত হন শুনানি চলাকালীন।

advt 19

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...