Monday, April 6, 2026

ন্যাকের মূল্যায়নে বি প্লাস শিক্ষা প্রতিষ্ঠান মালদহ কলেজ 

Date:

Share post:

ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ন্যাকের বিচারে বি প্লাস শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান পেল মালদহ কলেজ। মালদহের প্রথম কলেজ হিসাবে এই স্বীকৃতি মালদহ কলেজ পেল বলে দাবি কর্তৃপক্ষের। কলেজ সূত্রে জানা গিয়েছে ১ এবং ২ এপ্রিল ন্যাকের একটি প্রতিনিধিদল মালদহ কলেজে পরিদর্শনে আসেন। কলেজের পড়াশোনা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেন ন্যাকের পরিদর্শকরা। এরপর বৃহস্পতিবার এই স্বীকৃতির কথা জানতে পারেন কলেজ কর্তৃপক্ষ। এই সম্মানে উল্লসিত কলেজের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং প্রাক্তনীরা। মালদা কলেজের অধ্যক্ষ মানোষ কুমার বৈদ্য জানান , এর আগে ন্যাকের মূল্যায়নে মালদহ কলেজ বি শ্রেণীভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে বি প্লাস মর্যাদায় উন্নীত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। উল্লেখ্য, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত মালদহ কলেজ উত্তরবঙ্গের প্রথমসারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম বলে বিবেচিত হয়। আমরা দুটি বিভাগে একটু পিছিয়ে রয়েছি বাদ বাকি পাঁচটি বিভাগেই আমাদের ভালো ফলাফল হয়েছে। আগামী দিনে আমরা সবকটি বিভাগেই ভালো ফলাফল করব । আমাদের আগামীদিনের লক্ষ্য ‘ A ‘গ্রেড পাওয়ার।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...